ইংল্যান্ড দলনায়ক এক গোল করেছেন, এক গোলে অ্যাসিস্ট করেছেন এবং তারই ফাউলে পেনাল্টিতে গোল হজম করে ইংল্যান্ড। সব মিলিয়ে স্মরণীয় এক রাত কেটেছে বায়ার্ন মিউনিখের এ স্ট্রাইকারের।
৩৮ মিনিটে কেইনের পাস থেকে ইংল্যান্ডের দ্বিতীয় গোল করেন জুড বেলিংহ্যাম। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কেইন। এর ৯ মিনিট পর তিনি ফাউল করলে পেনাল্টি পায় মেক্সিকো। সেটি থেকে রাউল হিমেনেজ গোল করেন। ১৯৬৬ সালের পর ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে এক গোল করা ও ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়া প্রথম খেলোয়াড় এখন কেইন। এছাড়া ৬০ বছরের মধ্যে প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে এক গোলের পাশাপাশি একটিতে অ্যাসিস্ট করেছেন তিনি। ইএসপিএন









