পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তৃতীয়বারের মতো শিরোপা জিতল লাহোর কালান্দার্স। গতকাল ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের দেয়া ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নেয় দলটি। টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ২০১৪ সালের আইপিএল ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২০০ রান তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স।
লাহোরের স্কোয়াডে বাংলাদেশের রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ থাকলেও ফাইনালে সুযোগ পেয়েছেন শুধু রিশাদ। যদিও দিনটি ভালো যায়নি স্পিনার রিশাদের। ৪ ওভারে ৪২ রান দিয়ে নিতে পেরেছেন মাত্র ১ উইকেট। হাসান নওয়াজ ৪৩ বলে ৭৬ রান করে কোয়েটাকে দুশোর্ধ্ব সংগ্রহ এনে দেন। শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে ৩টি উইকেট নেন। পরে কুশল পেরেরার (৩১ বলে ৬২*) ব্যাটে ও সিকান্দার রাজার বীরত্বে (৭ বলে ২২*) শেষ ১২ বলে ৩১ রান তোলার সমীকরণ মিলিয়েছে লাহোর। এছাড়া মোহাম্মদ নাঈম ২৭ বলে ৪৬ এবং আব্দুল্লাহ শফিক ২৮ বলে ৪১ রান করেন।










