বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মেসি বলেছেন, ‘গত চার বছর ধরে আমরাই সেরা, এটা আপনার ভালো লাগুক বা না লাগুক কিংবা কে কী বলল, তাতে কিছু যায় আসে না। আরো একবার আমরা বিশ্বের সেরা দুই দলের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছি। এটি প্রমাণ করে যে আমরা যা কিছু করেছি তা কোনো আকস্মিক ঘটনা ছিল না এবং কোনো কিছুই আমাদের হাতে তুলে দেয়া হয়নি।’
টানা দুই বিশ্বকাপের ফাইনালে ওঠা নিয়ে মেসির অনুভূতি, ‘পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো এমন একটি কৃতিত্ব, যা খুব কম দলই অর্জন করে এবং এ দলটি তা করে দেখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল স্পেশাল, এটা আমরা হারতে পারতাম না।’ ইএসপিএন















