আফগান ক্রিকেটার মোহাম্মদ নবির ছেলে হাসান ইসাখিল চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই করেন ৬০ বলে ৯২ রান। ওই ম্যাচে ঢাকাকে হারিয়ে দেয় নোয়াখালী। ঢাকায় ফিরে চট্টগ্রামের বিপক্ষে তিনি করেন ২০ বলে ২৫ রান। এবার তৃতীয় ম্যাচে এসে পেলেন সেঞ্চুরি।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭২ বলে ১০৭ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ২ উইকেটে ১৭৩ রানের পুঁজি গড়ে দেন ইসাখিল। যদিও নোয়াখালীর হারে বিফলেই যায় ইসাখিলের সেঞ্চুরি। তাওহীদ হৃদয়ের সেঞ্চুরিতে (৬৩ বলে ১০৯) ভর করে ৮ উইকেটে জিতেছে রংপুর।
টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। ৩২ রানে রহমত আলী ও ৩৬ রানে জাকের আলী সাজঘরে ফিরে যাওয়ার পর অধিনায়ক হায়দার আলীকে নিয়ে ৭৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইসাখিল। এ পথে ৫০ বলে ফিফটি করেন তিনি। পরের ফিফটি আসে মাত্র ২০ বলের কনকর্ডে চেপে। সব মিলে বাউন্ডারি ও ১১ ছক্কায় করেন ১০৭ রানের হার না মানা ইনিংস। ৩২ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলেন হায়দার আলী।
এরপর ১৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে রংপুরকে জেতান হৃদয়। ৩৫ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস খেলেন অধিনায়ক লিটন দাস।
আগেই বিদায় নিশ্চিত হওয়া নোয়াখালীর একটা দশম ও শেষ ম্যাচ। দশ ম্যাচের আটটিতেই হেরেছে নবাগত দলটি। রংপুর দশ ম্যাচের ছয়টি জিতে টেবিলের তিনে অবস্থান করছে। ১০ পয়েন্ট নিয়ে চারে সিলেট টাইটানস। আজ সন্ধ্যায় ঢাকা খেলবে চট্টগ্রামের বিপক্ষে। ঢাকাও এরই মধ্যে বিদায় নিয়েছে।









