অন্য বড় দলগুলোর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় দিয়ে সূচনা করেছে শ্রীলংকা। আজ রোববার কলম্বোয় তারা ২০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। আগে ব্যাটিং করতে নেমে সিংহলিজরা ৬ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে আইরিশরা ১৪৩ রানে গুটিয়ে যায়।

কুশল মেন্ডিস (৪৩ বলে ৫৬*) ও কামিন্দু মেন্ডিস (১৯ বলে ৪৪) স্বাগতিক দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। আয়ারল্যান্ডের জর্জ ডকরেল ও ব্যারি ম্যাকার্থি দুটি করে উইকেট নেন। জবাবে আইরিশরা এক বল বাকি থাকতে অলআউট হয়েছে। ৩৪ বলে ৪০ রান করেন হ্যারি টেক্টর, রস অ্যাডায়ার করেন ২৩ বলে ৩৪ রান। মহিস থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা তিনটি করে করে উইকেট নেন।