বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির কব্জি থেকে ৭০ হাজার ইউরো মূল্যের একটি ঘড়ি চুরি করে নিয়ে যায় এক ব্যক্তি। পরে ওই ঘড়িটি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। বার্সার অনুশীলনে এসে অটোগ্রাফ দিচ্ছিলেন লেভা। তখনই ভিড়ের মধ্যে তার হাত থেকে কৌশলে ঘড়িটি খুলে নিয়ে যায় ওই ব্যক্তি। পুলিশকে খবর দেয়া হলে এক ঘণ্টার মধ্যেই স্টেডিয়ামের পার্শ্ববর্তী এক ঝোপ থেকে ১৯ বছর বয়সী ব্যক্তিকে আটক করে পুলিশ। দ্য ন্যাশনাল