আর্জেন্টিনার জাল কাঁপাল মিসর। ১৪ মিনিটে তারা ১-০ গোলে পিছিয়ে পড়ল। শর্ট কর্নার থেকে দারুণ এক আক্রমণ সাজাল মিসর। বল পেয়ে চমৎকারভাবে বক্সে ক্রস বাড়ালেন মারওয়ান আত্তিয়া। আর সেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাতাসে পরাস্ত করে নিখুঁত টাইমিংয়ে লাফিয়ে উঠলেন ইয়াসের ইব্রাহিম। বুলেট গতির এক হেডে বলটিকে পোস্টের ডানদিকের নিচের কোণ দিয়ে জালের ভেতরে পাঠান তিনি। মিলিয়ানো মার্তিনেজের কিছুই করার ছিল না।

এদিকে, ১৯ মিনিটে গোল শোধ করার দারুন সুযোগ পেল আর্জেন্টিনা। কিন্তু এবারও পারলেন না মেসি। পেনাল্টি পেয়ে শট নিতে এসেছিলেন খোদ অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ডান দিকের নিচু কোণ ঘেঁষে নেয়া মেসির শটটি দুর্দান্ত দক্ষতায় রুখে দিলেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসির মনের কথা যেন আগেই পড়ে ফেলেছিলেন শোবের, নিখুঁত টাইমিংয়ে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দিলেন নিশ্চিত গোল। হতাশায় পুড়ল আর্জেন্টিনা, উল্লাসে মাতল মিসর!

আর্জেন্টিনার শুরুর একাদশ

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।