পাশাপাশি তিনি এটাও বলেছেন, ইংল্যান্ডই এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে। শনিবার রাতের ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এর এক পোস্টে লিডস ইউনাইটেডের সাবেক এ মিডফিল্ডার বলেন, ‘টমাস টুখেলের দলকে বাঁচিয়েছেন রেফারি। আশা করি, তোমরা এবার বিশ্বকাপ জিতবে। তবে আমরা মনে করছি, আজ ডাকাতির শিকার হয়েছি।’ এর আগে আরেক পোস্টে তিনি জুড বেলিংহ্যামের ম্যাচ জেতানো গোল নিয়ে লিখেছেন, ‘সাবাস বেলিংহ্যাম ও রেফারি।’ তার ছেলে আর্লিং হালান্ড অবশ্য ম্যাচে হারের পর রেফারিকে দায়ী করেনেনি। তিনি বলেছেন, খেলোয়াড়দের বিবেচনায় ইংল্যান্ড অবশ্যই সেরা দল এবং এসব সিদ্ধান্ত সচরাচর তাদের পক্ষেই যায়। আমি যখন ম্যানসিটিতে থাকি, তখন এটা স্বাভাবিকভাবে আমার পক্ষে যায়।’ ইএসপিএন
ডাকাতির শিকার নরওয়ে!
আর্লিং হালান্ডের বাবা সাবেক ফুটবলার আল্ফ-ইঙ্গে হালান্ড দাবি করেছেন, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ডাকাতির শিকার হয়েছে তার দেশ নরওয়ে।








