দুই দেশই বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে। সংগত কারণেই পরাজিত দলের অনেক অভিযোগের তীরে বিদ্ধ হতে হবে রেফারিকে। চলতি বিশ্বকাপে এরই মধ্যে রেফারিদের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এবার ফাইনাল সামনে রেখে ৪৫ বছর বয়সী ভিনচিচকে সতর্ক করে দিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। মার্কাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভিনচিচকে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে দৃঢ় ভূমিকা পালন করতে হবে। রেফারি কোনোভাবেই অতিরিক্ত শিথিলতা দেখাতে পারেন না কিংবা খেলার নিয়ম অতিক্রম করতে দিতে পারেন না। ফুটবলের বৈধ সীমারেখা লঙ্ঘনের সুযোগ দেয়া মোটেও উচিত হবে না।’ তবে একই সঙ্গে ম্যাচ পরিচালকদের প্রতি নিজের আস্থার কথাও জানান তিনি। রেফারিদের প্রতি নিজের বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন। বিবিসি
রেফারিকে সাবধান করলেন স্পেন কোচ
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির ভূমিকায় থাকছেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির ভূমিকায় থাকছেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ।









