ঘটনাটি ছিল ইউনিসেফ ও কাতালান পত্রিকা দিয়ারিও স্পোর্টের দাতব্য ক্যালেন্ডার প্রকল্পের অংশ। সেই শিশুটির নাম লামিনে ইয়ামাল। যার বয়স তখন মাত্র কয়েক মাস। কেউই কল্পনা করতে পারেননি, ক্যামেরায় বন্দি সেই মুহূর্ত একদিন ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটি হয়ে উঠবে। উনিশ বছর পর ভাগ্য যেন পূর্ণবৃত্ত আঁকল। নিউ জার্সির বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছেন সেই দুই মানুষ। একজন ফুটবলের আটবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি, অন্যজন ইউরোপের নতুন বিস্ময়। শিশুকালে যে হাত তাকে আলতো করে ধরে ছিল, সেই হাতকেই এবার হারানোর চ্যালেঞ্জ ইয়ামালের সামনে।
একটি ছবিকে অনেকেই এখন বলছেন ‘দুই কিংবদন্তির শুরু’। যদিও উত্তরসূরি হওয়ার পথ এখনো অনেক দীর্ঘ, তবু বিশ্বকাপের ফাইনালই হতে পারে প্রতীকী ব্যাটন হস্তান্তরের সবচেয়ে নাটকীয় মঞ্চ।















