ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। আজ শুক্রবার রাতে বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও রিশাদ হোসেন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে লাহোরের দলটির হয়ে খেলেছেন। রোববার ফাইনালে লাহোরের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

আগে ব্যাটিং করে ৮ উইকেটে ২০২ রানের সৌধ গড়ে লাহোর। জবাবে ইসলামাবাদ ১০৭ রানে অলআউট হয়ে যায়। রিশাদ হোসেন নেন ৩ উইকেট।