ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চেলসি ও আর্সেনাল। স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এ ম্যাচে ৩৮ মিনিটে লাল কার্ড দেখেন চেলসির ময়েজেস কাইসেদো। মিকেল মেরিনোকে ফাউল করায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেয়া হয়। সেই থেকে ১০ জন নিয়ে খেলতে হয় ব্লুজদের। একজন কম নিয়ে খেলেও হার মানেনি স্বাগতিকরা। এ ড্রয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল, এরপর ম্যানচেস্টার সিটি (২৫), চেলসি (২৪) ও অ্যাস্টন ভিলা (২৪)।

৪৮ মিনিটে রিস জেমসের পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন ট্রেভোহ চালোবাহ। ৫৯ মিনিটে সমতা আনেন আর্সেনালের মিকেল মেরিনো। বুকায়ো সাকার পাস থেকে তিনি গোলটি করেন।