জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন। এই সফরে তিনি উপস্থিত ছিলেন একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে, যেখানে জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন।
সেশনে হানিয়া তার পেশাগত অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন ‘গ্লাস শাইন প্রোপোজিশন’ নিয়ে আলোচনা করেন। তার কথাগুলো উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। সফর শেষে হানিয়া আমির বাংলাদেশ ত্যাগ করেন। তবে তার সফরের স্মৃতি, উচ্ছ্বাসপূর্ণ মুহূর্ত এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফ্যানদের মধ্যে আলোচনার বিষয় হয়ে আছে।










