মালয়ালমে দৃশ্যম থ্রি মুক্তি পেয়েছে অনেক আগেই। এবার আছে হিন্দি সংস্করণ। আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এ সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতেও তার ছাপ আছে। এরই মধ্যে ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। তা থেকে প্রায় ৫০-৬০ কোটি রুপির ওপেনিং পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ হিসাব এসেছে পিভিআর আইনক্স ও সিনেপলিস থেকে। এর বাইরে সিঙ্গেল স্ক্রিনে আরো আয় হবে। সব মিলিয়ে দৃশ্যম থ্রি এ বছরের হিন্দি সিনেমার মধ্যে বক্স অফিসে অন্যতম সেরা হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। অজয় দেবগনের ক্যারিয়ারেও অন্যতম ব্যবসায়িক সাফল্য আসবে দৃশ্যম থ্রির মাধ্যমে। এর আগে সিংহম অ্যাগেইন ওপেনিংয়ে আয় করেছিল ৪৩ কোটি ৭০ লাখ রুপি।
৫০ কোটি রুপির ওপেনিং পাবে দৃশ্যম থ্রি
এরই মধ্যে ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। তা থেকে প্রায় ৫০-৬০ কোটি রুপির ওপেনিং পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এরই মধ্যে ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। তা থেকে প্রায় ৫০-৬০ কোটি রুপির ওপেনিং পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।










