হিন্দি সংষ্করণে মুক্তি পেতে যাচ্ছে দৃশ্যম থ্রি। মালয়ালমে দৃশ্যম থ্রি মুক্তি পেয়েছে অনেক আগেই। ২ অক্টোবর মুক্তি পাবে হিন্দি সংষ্করণটি। অভিনয় করছেন অজয় দেবগন, শ্রেয়া শরণ, টাবু ও রজত কাপুর। নতুন করে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত। সিনেমা নিয়ে এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৫০ হাজারের বেশি। এতো আগ্রহের পরও একটি বিশেষ অফার দিয়েছে মুভি চেইন পিভিআর আইনক্স। চারটি টিকিট কিনলে পাও ভাজি ফ্রি দিচ্ছে তারা।

দর্শকের মনে থাকবে, দৃশ্যম প্রথম পর্বে পাও ভাজির একটি বিশেষ স্থান আছে। বিজয় সালগাওকর ও তার পরিবার ২ অক্টোবর কী কী করেছিল তার বর্ণনায় পাও ভাজি খাওয়ার কথা ছিল। বিষয়টি দর্শক খুবই পছন্দ করেছিলেন। এরপর থেকে ২ অক্টোবর ও পাও ভাজি দৃশ্যমের সমার্থক হয়ে ওঠে। তাই তৃতীয় পর্বের টিকিটের সঙ্গে পাও ভাজি রাখা দর্শক আকর্ষণ ও সিনেমার প্রচারে একটি নতুন মাত্রা যুক্ত করেছে।

দৃশ্যমের ওপেনিং আয় ৫০-৬০ কোটি রুপি হওয়ার সম্ভাবনা দেখছে ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা। তা সত্য হলে অজয় দেবগনের ক্যারিয়ারে অন্যতম ব্যবসায়িক সাফল্য আসবে দৃশ্যম থ্রির মাধ্যমে। এর আগে সিংহম অ্যাগেইন ওপেনিংয়ে আয় করেছিল ৪৩ কোটি ৭০ লাখ রুপি।

সূত্র: বলিউড হাঙ্গামা