নিকোলাস কেজ অভিনয় করেছিলেন স্পাইডার নয়্যার সিরিজে। সমালোচক প্রশংসা, দর্শকের ইতিবাচক সাড়া এবং ১১টি এমি মনোনয়ন পেয়েছে সিরিজটি। কিন্তু এত কিছুর পরও সিরিজটি চালু রাখবে না প্রাইম ভিডিও ও এমজিএম। ফলে আট পর্বের প্রথম মৌসুমের পর আর ফিরছে না এ সিরিজ। সিদ্ধান্তটি এমন এক সময় এল, যখন সিরিজটি এমি অ্যাওয়ার্ডের প্রথম পর্বের দিকে এগোচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে, রটেন টমেটোজে সমালোচক রেটিংও ৯২ শতাংশ। দর্শকের ‘পপকর্নমিটার’ ভোটে সিরিজটির স্কোর ৯০ শতাংশ। এদিকে নিকোলাস কেজের জন্যও স্পাইডার নয়্যার ছিল বিশেষ একটি কাজ। ক্যারিয়ারে প্রথমবার কোনো নিয়মিত টেলিভিশন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। ফলে সিরিজটি ঘিরে দর্শকের আগ্রহও ছিল উল্লেখযোগ্য। এমন একটি সিরিজ বন্ধ করে দেয়ার কোনো যুক্তি খুঁজে পাচ্ছে না দর্শক।