বৈখাখী টিভির নতুন নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। মো. শাহাদাৎ হোসেন এফসিএ রচিত ‘গ্রামের নাম সুন্দরপুর’ উপন্যাস অবলম্বনে নাটকটি তৈরি হয়েছে। বাংলাদেশে নিয়মিতই নতুন নাটক তৈরি ও প্রচার হয়।
উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মিত হলেও নাটক নির্মাণ হওয়ার ঘটনা আগ্রহজাগানিয়া। ধারাবাহিক নাটকটির শুভ উদ্ভোধন করেন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনন্ট্যান্স অব বাংলাদেশের সভাপতি এনকেএ মবিন এফসিএ।
আবহমান গ্রাম-বাংলার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং প্রেম ভালবাসার ক্রমাগত পরিবর্তন উঠে এসেছে শাহাদাৎ হোসেনের উপন্যাসে। নাটকেও এ বিষয়গুলো গুরুত্ব পাবে।
নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আকাশ রঞ্জন। অভিনয় করেছেন বাংলাদেশের টিভি নাটকের পরিচিত ও গুণী শিল্পীরা। আছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকীসহ আরো অনেকে। গতকাল থেকে নাটকটি প্রচার শুরু হয়েছে। প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে ‘গ্রামের নাম সুন্দরপুর’ দেখা যাবে বৈশাখী টিভিতে।










