মুক্তির ৫০তম দিনের পরও কন্নড় ভাষার সিনেমা ‘কানতারা’ বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসের জানিয়েছে ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে। কর্ণাটকে সবসময়ের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় কানতারা দ্বিতীয় অবস্থানে আর প্রথম ‘কেজিএফ টু’। ধারণা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এ রেকর্ড ভেঙে দেবে কানতারা। গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটকের ২৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। পৌরাণিক কাহিনীনির্ভর এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন ঋষভ শেঠি। এতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা-অভিনেত্রীরা।