তার ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস ও সোয়াইন ফ্লু শনাক্ত হয়েছে। মেডিকেল টেস্টের পর এ ফল এসেছে বলে জানাচ্ছে বলিউড হাঙ্গামা। বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত তিনি সেখানে যেতে পারেননি। অসুস্থতার বিষয়টি অভিনেতা নিজেও নিশ্চিত করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে নিজের শারীরিক সমস্যার বিস্তারিত জানাননি তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইমরান সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।