বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু-মিষ্টি অভিজ্ঞতা ও ফুড-ফ্যাশনের দ্বন্দ্বকে ঘিরে নির্মিত হয়েছে অরিজিনাল ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ফ্যাশনেবল তরুণী ইরা, যার ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্পই মূলত তুলে ধরা হয়েছে ফিল্মটিতে। চরিত্রটিতে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। আর ইরাকে সামলানোর চেষ্টা করা শান্ত স্বভাবের মারুফ চরিত্রে দেখা যাবে সাদ সালমি নাওভীকে।
পরিচালক জানান, মেট্রোপলিটনের এ ক্যাওটিক জীবনে সবারই অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ আছে। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এ ক্যাওটিক জার্নিতে যদি একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা পাওয়া যায়, তাহলে কেমন হয়?
তার ভাষ্যে, ‘এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার আছে। প্রজন্মের সম্পর্ক ও টানাপড়েনও এসেছে। মূলত তরুণদের মতো ভেবে কাজটি করা হয়েছে। আমি বাস্তবে যেমন, চরিত্রটা একেবারেই তার উল্টো। তবে দৃশ্যগুলো করতে গিয়ে আমরাই মজা পাচ্ছিলাম। আমার মনে হয় দর্শকরাও সেটা অনুভব করবেন।’
সাদ সালমি নাওভী বলেন, ‘গল্পে এমন অনেক কিছু আছে, যেগুলো সমসাময়িক। এ সময়ের দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। আমরা যখন স্ক্রিপ্ট পড়ি তখন থেকেই মজাগুলো টের পাচ্ছিলাম। এ সময়ে কথা বলার অনেক টার্মস ব্যবহার করা হয়েছে, তাই আমরাও খুব ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম।
আমার মনে হয় দর্শকরাও খুব মজা নিয়ে ফিল্মটি দেখবেন। আর এখানে আমি আমার উল্টো জনরার চরিত্রে অভিনয় করেছি। গল্পের মতো আমি বাস্তবে এতটা শান্ত না।’
সাদনিমা বিনতে নোমান জানান, যেমন চরিত্রে তিনি অভিনয় করেছেন, বাস্তবে তার ঠিক উল্টো তিনি। চ্যালেঞ্জটা আছে বলেই কাজটি করতে বেশি আগ্রহী হন তিনি।
জানা গেছে, খুব শিগিগিরই অরিজিনাল ফিল্মটি একটি ওটিটি প্লাটফর্ম চরকিতে উন্মুক্ত হবে।










