ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ইরান তার প্রতি বহুদিন ধরেই খড়্গহস্ত। তিনি নিজ দেশ থেকে চলে গিয়ে বসবাস করছেন অন্যত্র। এ বছর কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’অর পেয়েছেন পানাহি। সম্প্রতি তাকেই এক বছরের কারাদণ্ড দিল ইরান। বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন পানাহির আইনজীবি।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি বলেন, ‘এই দণ্ডের সঙ্গে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হওয়ার ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।’

তিনি আরো জানান, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তিনি রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন। তবে নিলি এই অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সূত্র: ফিচার ডেস্ক