বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় রাজুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি দেয়া সাক্ষাৎকারটিতে শারমান বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের সময়ের ‘শোলে’ বলা যায় থ্রি ইডিয়টস সিনেমাটিকে। এর স্ক্রিপ্ট, গল্প আর প্রত্যেকটি চরিত্র অসাধারণ।’ রাজকুমার হিরানী পরিচালিত বক্স অফিস হিট ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালে মুক্তি পায়। এ সিনেমায় আমির খানের পাশাপাশি আর মাধবান, শারমান জোশী, কারিনা কাপুর, বোমান ইরানি অভিনয় করেছিলেন।
থ্রি ইডিয়টস এ যুগের ‘শোলে’!
বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমান জোশী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় রাজুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।











