সে ধারাবাহিকতায় পারিবারিক গল্পের একটি নতুন নাটকে ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘কোটি টাকার বউ’। বুধবার পিকক এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পেয়েছে। একদিনেই পেয়েছে এক লাখ ভিউ। নাটকে সামিরা খান মাহীর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা নিলয় আলমগীর। এছাড়াও অভিনয় করেছেন পাভেল, মাছুম বাসার ও চিত্রলেখা গুহসহ আরো অনেকে।

নির্মাতা মিতুল খানের গল্প ও পরিচালনায় এবং ফরিদুল ইসলাম নির্জনের সংলাপে নির্মিত এ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক সম্পর্ক, হাস্যরস এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি। নাটকটি প্রসঙ্গে পরিচালক মিতুল খান বলেন, ‘‌শুরুতেই চেষ্টা করেছি এমন একটি গল্প দর্শকের সামনে উপস্থাপন করতে, যেখানে বিনোদনের পাশাপাশি কিছু ইতিবাচক বার্তাও থাকবে। আমরা প্রায়ই দেখি, অর্থ ও সামাজিক অবস্থানকে কেন্দ্র করে মানুষের সম্পর্কের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হয়। সে বিষয়গুলোকে হাস্যরসাত্মক আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি।’

নাটকটির সংলাপ রচয়িতা ফরিদুল ইসলাম নির্জন বলেন, ‘‌মিতুল খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই আনন্দের। একজন লেখক হিসেবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গল্পের আবেগ, বক্তব্য ও বিনোদনমূল্য যেন পর্দায় সঠিকভাবে ফুটে ওঠে। মিতুল সে কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন।’