গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি গত শুক্রবার ২৬ কোটি ৬০ লাখ রুপি আয় করেছে। গত বৃহস্পতিবার আয় করেছিল ৩৭ কোটি ৬৫ লাখ রুপি। সে হিসেবে বৃহস্পতিবারের তুলনায় আয় কমেছে ২৯ কোটি ৩০ লাখ রুপি। ফলে ভারতে টক্সিকের মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৯৭ কোটি ৭০ লাখ রুপি। ফলে নেট আয় ১৬৫ কোটি ৩৫ লাখ রুপিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২২১ কোটি ৪৫ লাখ রুপি। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, টক্সিকের কন্নড় সংস্করণে তৃতীয় দিন দর্শক ছিল ৩৬ দশমিক ১২ শতাংশ। গত শুক্রবার সিনেমাটির হিন্দি সংস্করণের সার্বিক অকুপেন্সি ছিল ২৬ দশমিক ৭৫ শতাংশ।