ঊনাদিত্য সিনেমার প্রিমিয়ার হয় ২০০৮ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, বালুঘড়ি প্রিমিয়ার হয় তার দুই বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি নির্মাতা রাজিবুল হোসেন সোশ্যাল মিডিয়ায় উভয় সিনেমার মুক্তির আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, যারা সিনেমাগুলো প্রদর্শন করতে চান, তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

সিনেমাটির ট্রেলার আজ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন রুনা খান, সমু চৌধুরী, মাহদী মইনুল, রাকীবুল হোসেন, জয় রাজ, নওশের, রানা। রাজিবুল হোসেন বলেন, বালুঘড়ি ও ঊনাদিত্য বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে নির্মিত প্রথমদিকের সিনেমা। সম্প্রতি এগুলো নতুন করে রি-মাস্টারিং করা হয়েছে। দর্শক এখন ঊনাদিত্য সিনেমাটি ফাইভকে রেজল্যুশনে ৫.১ ডিজিটাল ডলবি সাউন্ড সিস্টেমে উপভোগ করতে পারবেন। এ ছাড়া বালুঘড়িতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।’

তিনি আরো জানান, ‘সেই সময় তৎকালীন সেন্সর বোর্ড ডিজিটাল চলচ্চিত্রকে ছাড়পত্র দিতে চায়নি। আমাকে বলা হয়েছিল ৩৫ মিলিমিটারে কনভার্ট করে জমা দিতে। যেহেতু আমি ডিজিটাল প্রযুক্তিতে সিনেমা বানিয়েছি, তাই দর্শককেও সেভাবেই দেখাতে চেয়েছিলাম। এ কারণে সিনেমাগুলো বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এখন সময়ের সঙ্গে প্রযুক্তি অনেক এগিয়েছে, তাই নতুনভাবে রিস্টোর করে মুক্তির পরিকল্পনা করছি।’ ট্রেলারটি প্রকাশ করা হয়েছে এআইএমসি বাংলাদেশ নামের ইউটিউব চ্যানেলে।