একসময় তিনি যেমন জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন, তেমনি আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের নানা ঘটনায়। এখনো অনেকে তার গান শোনেন। কিন্তু শ্রোতাদের কাছে তার ভীষণ চাহিদা থাকার পরও মাঝে বেশ কিছুদিন গান থেকে বিরত ছিলেন। পার করেছেন জীবনের নানা চড়াই-উতরাই। এবার তার জীবনের না বলা অনেক কথা নিয়ে হাজির হচ্ছেন মাছরাঙা টেলিভিশনে। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান স্টার নাইট। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও অজয় পোদ্দাকের প্রযোজনায় অনুষ্ঠানটি মৌসুমী মৌ উপস্থাপনা করেন। স্টার নাইটের এবারের পর্বটি প্রচার হবে আজ রাত ৯টায়।