অমিতাভ বচ্চনের নাম, ছবি বা কণ্ঠস্বর তার অনুমতি ছাড়া ব্যবহার বা নকল করা যাবে না। গতকাল বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিতাভ বচ্চনের আবেদনের শুনানিতে এ রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট। অমিতাভের পক্ষে কোর্টে হাজির হয়েছিলেন তার আইনজীবী হরিশ সালভে। হাইকোর্টে জানিয়েছেন, কিছু লোক অভিনেতার নাম, গলার স্বর ও ছবি ব্যবহার করে নিজস্ব পণ্যের প্রচার চালাচ্ছে। এমন চলতে থাকলে ব্যক্তিগতভাবে নানা সমস্যার সম্মুখীন হতে পারেন বিগ বি। এর পরিপ্রেক্ষিতে দাবি করা হয় অমিতাভ বচ্চনের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার না করার বিষয়, আর এর পরই আসে এ রায়।