বসুন্ধরা
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা। ২৮ অক্টোবর এসএসসি-২০০১
ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সব বন্ধু
একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান
খান ও ফাতেমা তুজ জোহরা ঐশী হাজির হতে যাচ্ছেন এ আয়োজনে। তাহসান-ঐশী ছাড়াও ক্লাসরুমবন্ধু
রাফায়েল মুরসালিনের পারফরম্যান্স, ডিজেসহ থাকছে দিনভর নানা আয়োজন। এ নিয়ে তাহসান খান
বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবর। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’ ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরনের আয়োজন
পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা দারুণ বিষয়! সেদিন দেখা হবে ক্লাসরুমের
সবার সঙ্গে। ক্লাসরুমের বন্ধুরা সবাই রেডি তো?’
আয়োজনটি নিয়ে ক্লাসরুম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ‘গত বছর ক্লাসরুমের ১২ মার্চের প্রোগ্রাম ছিল এক ইতিহাস। নগর বাউল জেমস ক্লাসরুম মাতান জনপ্রিয় সব গান দিয়ে। ২৮ অক্টোবর সে ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। এবার ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুঁদ হয়ে যায় দেশের সবাই। এ উপলক্ষে সব বন্ধু একত্রিত হবে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। এসএসসি-২০০১ ব্যাচের ২১ বছর পূর্তি এবং ক্লাসরুমের তৃতীয় বর্ষপূর্তিতে সবাইকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে গানে মাতামাতি আর আড্ডা। এসএসসি-২০০১ ব্যাচের সব বন্ধু সাদরে আমন্ত্রিত।’










