আজ পরীমনির জন্মদিন। ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রী এবারে হাজির হয়েছেন কাহিনীকার রূপে। পরীমনির কাহিনী অবলম্বনে অডিও-ভিজুয়াল কনটেন্ট নির্মাণের ঘোষণা এসেছে গতকাল। প্রজেক্টটির নাম ‘নতুন জন্মের গল্প’ যার চিত্রনাট্য ও পরিচালনায় আছেন রুদ্র হক। গতকাল দুপুরে রুদ্র হক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে বিষয়টি জানান দিয়েছেন। এ নিয়ে রুদ্র হক বণিক বার্তাকে বলেন, ‘পরীমনির গল্প নিয়ে কাজ হচ্ছে, তবে এটা কোন ধরনের প্রজেক্ট সে বিষয়ে আজ আমরা বিস্তারিত জানাব।’