২০ বছর পর সিকুয়াল, আর মুক্তির পরই দুর্দান্ত সাড়া। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’ বক্স অফিসে ভালো আয় করেছে। দর্শকের মন জয় করার পাশাপাশি সিনেমাটি ইতোমধ্যে ৩০ কোটি ডলারেরও বেশি আয় করেছে। আয়ের পাশাপাশি প্রশ্ন জাগে, অভিনয়শিল্পীরা কে কত পারিশ্রমিক পেয়েছেন।
সিনেমার এবারের পর্বেও মিরান্ডা প্রিসলি চরিত্রে অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ। প্রথম সিনেমার কারণে এই সিনেমায় মেরিলই ছিলেন একমাত্র অপশন। সেক্ষেত্রে তিনি পারিশ্রমিক অনেক বাড়িয়ে চাইতে পারতেন। তবে মেরিল তা করেননি। সিনেমাটির জন্য এক কোটি ২৫ লাখ ডলার পারশ্রমিক দিয়েছেন এ অভিনেত্রী। মজার ব্যপার, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্টও একই পারিশ্রমিক পেয়েছেন। মেরিল একটি চুক্তি করেছিলেন এই দুই অভিনেত্রীর সঙ্গে।
এখানেই শেষ নয়। নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি তিন অভিনেত্রীই বক্স অফিস থেকে আসা লাভের ওপর বোনাস পাবেন। বড় তারকারা এ ধরনের বোনাস পেয়ে থাকেন। সিনেমাটিও এর মধ্যেই ভালো আয় করতে শুরু করেছে। সেখান থেকে হলিউডভিত্তিক গণমাধ্যমগুলো ধারণা করছে সিনেমাটির জন্য এ তিন তারকার প্রত্যেকে ২ কোটি ডলার অবধি পেতে পারেন।
দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২০০৬ সালে মুক্তি পায়। ৩ কোটি ৫০ লাখ ডলারে নির্মিত সিনেমাটি ৩২ কোটি ৬০ লাখ ডলার আয় করেছিল। এবারের সিনেমাটির বাজেট ছিল ১০ কোটি ডলার। এর বেশিরভাগই খরচ হয়েছে অভিনয় শিল্পীদের পারিশ্রমিক দিতে। তবে এটি মেরিল স্ট্রিপের ক্যারিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক না।
সূত্র: ভ্যারাইটি










