সৌদির জেদ্দায় অনুষ্ঠিত হবে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। দশ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবের সূচনা হবে শাহরুখ খান অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমা দিয়ে। ডেডলাইনের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, রেড সি ক্রনিকল ভেন্যুতে এ অনুষ্ঠান আয়োজন হবে। এছাড়া শাহরুখ খানকে একটি সম্মাননা পুরস্কার দেয়া হবে। এ নিয়ে তিনি বলেন, ‘‌ রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পুরস্কৃত হয়ে আমি সম্মানিত বোধ করছি।’