ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বিশেষ সম্মান দেয়া হয়েছে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীকে। গোয়ায় অনুষ্ঠিত উৎসবের ৫৩তম আসরে তাকে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার ২০২২ ঘোষণা করা হয়েছে। ২০ নভেম্বর এ সম্মাননা দেয়ার ঘোষণা দেন ভারতের কেন্দ্রীয় তথ্য ও প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন ছিল উৎসবের উদ্বোধন। সেখানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, মনোজ বাজপেয়ীসহ ভারতীয় সিনেমার বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা।
ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অব দ্য ইয়ার হলেন চিরঞ্জীবী
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বিশেষ সম্মান দেয়া হয়েছে তেলেগু সুপারস্টার চিরঞ্জীবীকে।










