সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দশজন তরুণকে দেওয়া হলো ‘স্টারশিপ ইন্সপায়ারিং টেন ২০২৫’ সম্মাননা। গতকাল শনিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে জমকালো আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নির্বাচিত দশ তরুণের হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও দুই লাখ টাকার চেক তুলে দেয়া হয়। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফী এই সম্মাননায় ভূষিত হন। ‘চলচ্চিত্র নির্মাণ’ ক্যাটাগরিতে তার হাতে সম্মাননা তুলে দেন ওরাকল-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা।

সম্মাননা গ্রহণের পর রায়হান রাফী বলেন, সমাজ ও দেশের নানা ক্ষেত্রে অবদান রাখায় সেরা দশ তরুণকে এই সম্মাননা জানানো হয়েছে। একই মঞ্চে মুনজেরিন শহীদ, ফুটবলার ঋতুপর্ণা চাকমা, বৈদ্যুতিক গাড়ি “পালকি”-র উদ্যোক্তা মোস্তফা আল মমিন এবং সামাজিক উদ্যোগ 'টিম ব্যর্থ'-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুরশিদুল আলম ভূঁঞার সঙ্গে পুরস্কার পাওয়াটা তাঁর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের।

রায়হান রাফী বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত তরুণ চলচ্চিত্র নির্মাতা। ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু হলেও এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় ও আলোচিত কাজ উপহার দিয়ে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি সাতটি সিনেমা নির্মাণ করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রায় এক ডজন চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাণ করেছেন।

সাম্প্রতিক সময়ে তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ দর্শকমহলে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘অমীমাংসিত’। সম্প্রতি তিনি ‘আন্ধার’ নামের সিনেমার শুটিং শেষ করেছেন এবং বর্তমানে নারীকেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’-এর কাজ নিয়ে ব্যস্ত সময়