দেশের জনপ্রিয় নাট্যদল বাতিঘর। এবার বাতিঘর আনছে তাদের অন্যতম নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মুক্তনীল। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ১২তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রথম ২০১৩-এর ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডিকে কেন্দ্র করে মানুষ জানতে পারে নওশাদ হাসান হিমুর কথা। এক উন্মাদনার বসে ধ্বংসস্তূপ থেকে আহত ও নিহত লোকজনকে উদ্ধার করেন তিনি। এরপর ২০১৯ সালের ২৪ এপ্রিল গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন হিমু।
হিমুর প্রয়াণের তিন
বছর অতিবাহিত হতে যাচ্ছে। তাকে কেন্দ্র করে এ নাটকের মধ্য দিয়ে সমাজের নানাবিধ বিচারহীনতার বাস্তব রূপকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাতিঘর।
নাটকটিতে অভিনয় করেছেন সাদ্দাম রহমানসহ বাতিঘরের নাট্যকর্মীরা। সংগীতে
রয়েছেন মুহাইমিন অঞ্জন এবং আলোক প্রক্ষেপণে তানজিল আহমেদ।
এছাড়া মাংকি ট্রায়াল, ঊর্ণাজাল, র্যাডক্লিফ লাইন, অলিখিত উপাখ্যানসহ বেশকিছু আলোচিত নাটক করেছে বাতিঘর।










