সম্প্রতি প্রয়াত হয়েছেন ভারতীয় ক্ল্যাসিক্যাল সংগীতের কিংবদন্তি পণ্ডিত যশরাজ। হূদরোগে আক্রান্ত হয়ে সোমবার নিউ জার্সিতে মারা যান তিনি। সেদিনই তার মেয়ে দুর্গা জানান, ‘উনি ভারতীয় ধ্রুপদী সংগীত জগতের জন্য যা করেছেন, তা অভাবনীয়। সারা বিশ্বে তার ধ্রুপদী সংগীতের স্কুল ছিল—উত্তর আমেরিকা, কানাডা, মুম্বাই, কেরালা ও পুণেতে। ৯০ বছর বয়সেও উনি ভিডিও চ্যাট অ্যাপের মাধ্যমে গান শেখাতেন। প্রযুক্তি বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে উনার কোনো মানসিক বাধা ছিল না। সম্প্রতি তিনটি ভার্চুয়াল কনসার্টও করেছিলেন।’

কবি ও গীতিকার জাভেদ আখতার পণ্ডিত যশরাজের প্রয়াণে বেদনার্ত হয়েছেন। তিনি বলেন, ‘হিন্দুস্তানি ধ্রুপদী সংগীতের বড় স্তম্ভ চলে গেলেন। ভারত এবং বিদেশে আমি পণ্ডিত যশরাজের সঙ্গে ছিলাম। তার প্রতি মানুষের যে রকম শ্রদ্ধা ও প্রশংসা ছিল, তা থেকেই মানুষটার প্রতিভা এবং বিনয় প্রমাণিত হয়।’

গায়ক হওয়ার আগে তবলাবাদক ছিলেন পণ্ডিত যশরাজ। ১৯৯০ সালে হায়দরাবাদের একটি অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়েছিল প্রখ্যাত তবলাবাদক অনীশ প্রধানের। পণ্ডিত যশরাজের বাবা, দুই দাদা মোতিরাম এবং মণিরামের সম্মানে প্রতি বছর সেই অনুষ্ঠান হাতা। অনীশ প্রধান বলেন, ‘গ্রিনরুমে আমার তবলা নিয়ে বসেছিলাম। পণ্ডিত যশরাজ আসেন এবং বলেন, একবার আমি চেষ্টা করে দেখি। এতদিন পরও তবলা পুরোপুরি তার দখলে ছিল। এটা রীতিমতো অবিস্মরণীয়।’

বিখ্যাত এই তবলাবাদক জানান, ‘তার মধ্যে তারকা হওয়ার কোনো বাসনা ছিল না।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস