ওয়ার্নার ব্রোসের ব্ল্যাক অ্যাডাম দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে ডিসি। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ৬ কোটি ৭ লাখ ডলার। দ্য রক হিসেবে পরিচিত ডোয়েইন জনসনের ক্যারিয়ারে এটি মাইলফলক। নায়ক বা প্রধান চরিত্রে অভিনয় করা তার সিনেমাগুলোর মধ্যে এটিই প্রথম সপ্তাহের সর্বোচ্চ আয়। এদিকে এ সিনেমার মধ্য দিয়ে ডিসি কমিকসের এক্সটেন্ডেড ভার্সনে নতুন চমক আসবে বলে মনে করছেন ভক্তরা। সুপারম্যানের সঙ্গে জুটি হতে পারে ব্ল্যাক অ্যাডামের।
বক্স অফিসে দ্য রকের রকিং পারফরম্যান্স
ওয়ার্নার ব্রোসের ব্ল্যাক অ্যাডাম দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে ডিসি। সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছে ৬ কোটি ৭ লাখ ডলার।










