আপিল বিভাগের ৫ বিচারপতি পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি
তাদের পদত্যাগপত্র গ্রহণ করেন। এর আগে সংবিধানের ৯৬ (৪) অনুচ্ছেদ মতে তারা রাষ্ট্রপতির
কাছে পদত্যাগপত্র পাঠান।
পদত্যাগ করা পাঁচ বিচারপতি হলেন— এম ইনায়েতুর রহিম, মো. আবু জাফর
সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে
এ তথ্য জানানো হয়েছে।










