বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন তিনি। এর আগে বিকাল ৩টা ৪৫ মিনিটে স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী।

স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে অবস্থান নেয়া শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের কাছে এগিয়ে যান প্রধানমন্ত্রী। এ সময় তাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। হাত নেড়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান শিক্ষার্থী ও ক্রীড়াবিদেরা। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রী ও শিক্ষার্থী-ক্রীড়াবিদদের এ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।