সারা দেশে হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৬৯ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। হামের উপসর্গে মৃত্যু তিন শিশু চট্টগ্রাম বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২১৯ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ২২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২৫৯ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১ হাজার ১৫৩ জন।










