লক্ষ্মীপুর
সদরে ২০০৫ সালে ডাকাতদের হাতে খুন হন মকবুল হোসেন নামের এক গৃহকর্তা। ওই ঘটনার ১৮
বছর পর মামলার রায়ে ১১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুজন পেয়েছেন
বেকসুর খালাস।
আজ মঙ্গলবার
(১৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচারক রহিবুল ইসলাম এ রায়
দেন। এ সময় এক আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি
নিশ্চিত করছেন আদালতের (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন।
আসামিরা
হলেন কাওছার, আবুল হোসেন, ছোট কামাল, হোসেন প্রকাশ
পাটোয়ারী,
বেলাল, আনোয়ার হোসেন, রিপন, কবির হোসেন, ইসমাইল হোসেন, আলমগীর ও আবুল কালাম বাহার। রায়ের সময় উপস্থিত ছিলেন হোসেন
প্রকাশ পাটোয়ারী। বেকসুর খালাস পেয়েছেন লিপি ও নূর নাহার।
রাষ্ট্রপক্ষের
আইনজীবী জসিম জানান, ২০০৫ সালের
১৫ ফেব্রুয়ারি সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের মকবুল হোসেনের ঘরে
একদল ডাকাত হানা দেয়। ওইসময় মকবুল বাধা দিলে ডাকাতরা তাকে গুলি করে। ঘটনাস্থলেই তার
মৃত্যু হয়। এর পরদিন নিহতের মেয়ে দেলোয়ারা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা
দায়ের করেন।
পুলিশ
তদন্ত করে একই বছরের ২৮ ডিসেম্বর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। দীর্ঘ শুনানি পর আদালত এ মামলার ১১ আসামির
যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছর কারাদণ্ড
দেন।









