সয়াবিন উৎপাদনের বিষয়ে লক্ষ্মীপুরের কমলনগরে কৃষককে প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ। এতে ১০টি ধাপে জমির উর্বরতা ও সয়াবিন চাষের পদ্ধতি কৃষককে জানানো হয়। প্রশিক্ষণ শেষে ১০৩ কৃষককে ১ হাজার ৩০ কেজি উন্নত জাতের বিইউ-২,৩ ও ৪ জাতের সয়াবিনবীজ এবং জিংক ও বোরন সার বিতরণ করা হয়। গতকাল আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. জাকির হোসেন।
প্রশিক্ষণ
সয়াবিন উৎপাদনের বিষয়ে লক্ষ্মীপুরের কমলনগরে কৃষককে প্রশিক্ষণ দিয়েছে কৃষি বিভাগ।









