কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে গরিব, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপকূলীয় এলাকার মানুষদের জন্য কোস্ট গার্ডের এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।