স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেছেন, দেশে ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে। যারা এখনও টিকা পায়নি, তাদেরও দ্রুত টিকা দেয়া হবে। দেশে ভ্যাকসিনের সংকট নেই। নিউমোনিয়াসহ নানা জটিলতায় শিশুদের হারাতে হচ্ছে। আমরা হামমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। বুধবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক বলেন, হামের টিকার অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন থেকে পাঁচ সপ্তাহ সময় লাগে। তাই টিকা গ্রহণের পরও কিছু সময় সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত সরকারের আমলে টিকা নিয়ে অবহেলার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে, রোগীর অবস্থা গুরুতর হওয়ার আগেই হাসপাতালে আনার পরামর্শ দেয়া হয়েছে।
বিগত সময়ে টিকা নিয়ে অবহেলা করার অভিযোগ তোলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।










