গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের টেংরা বাদিয়াখালী রাস্তার গোয়ালপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) মো. লাইসুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই মোটরসাইকেলে করে সাগর (১৭), সামিউল এবং নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিন বন্ধু প্রেসক্লাব রোড থেকে কিশোরগাড়ীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে
ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। তাদের গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
ঘটনাস্থলেই সাগর মারা যান সাগর। গুরুতর আহত অবস্থায় স্বচ্ছ ও সামিউলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যান স্বচ্ছ।









