হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে শাহবাগের দিকে পাঠিয়ে দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ ও জলকামান প্রয়োগ করা হয়।










