এনসিপির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন বলেছেন, আমরা সবাই কর্মসংস্থানের কথা বলছি। কিন্তু কৃষির কথা কেউ বলছি না। কর্মসংস্থানের সঙ্গে কৃষি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের নিজেদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে আধুনিক কৃষির বিকল্প নেই। সেজন্য যখনই আমরা কর্মসংস্থানের কথা বলি, তখন কৃষির আলোচনাও আসা উচিৎ।
সোমবার (১১ মে) বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি এসব কথা বলেন।
মনিরা শারমিন বলেন, তরুণদেরকে আবার কৃষিতে ফিরিয়ে নেয়া যায় কিনা, সে বিষয়েও পরিকল্পনা করা উচিত।










