বিগত সরকারের ঘোষিত জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত
নেয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপদেষ্টা পরিষদের
আজকের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে একটি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল
করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর
সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত ১৫ আগস্ট সাধারণ ছুটি
বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদন হয়।










