গতকাল বিজিএমইএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় পক্ষের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন। ২০২৬ থেকে ২০২৮ মেয়াদে বাস্তবায়নযোগ্য এই উদ্যোগের আওতায় জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং সার্কুলার অর্থনীতি বিকাশে যৌথভাবে কাজ করা হবে। এ উদ্যোগ পোশাক খাতে টেকসই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।