কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় ১৯ জন শ্রমিক অপহরণের শিকার হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, সকালে বন বিভাগের কাজে নিয়োজিত শ্রমিকরা জাদিমোরা পাহাড়ে চারা রোপণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। তবে অপহৃত শ্রমিকদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।
এ ঘটনার পরপরই পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় অপহৃতদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।










