দুর্নীতি দমন কমিশনে (দুদক) সকাল থেকেই শুনশান নীরবতা বিরাজ করছে। কিছুটা থমথমে পরিস্থিতিও তৈরি হয়েছে। কমিশনের তিন কর্মকর্তা এখনো অফিসে না আসায় চলছে কানাঘুষা।
চেয়ারম্যান দপ্তর সূত্র বণিক বার্তা জানায়, চেয়ারম্যানের পদত্যাগের তথ্য ঠিক নয়। এটা গুজব। এখনও তে সরকার গঠন হয়নি। নতুন সরকার পুনর্গঠন হলে তারা এই কমিশন রাখবে কিনা, সেটা দেখার বিষয় রয়েছে।
এই বিষয়ে দুদকের মুখপাত্র সচিবের বক্তব্য পাওয়া যায়নি। সচিবের ব্যক্তিগত কর্মকর্তা জানান, সচিবের কক্ষে প্রবেশে মানা আছে।
দুদকের বিশেষ তদন্ত শাখার মহাপরিচালকও আসেননি। তার কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি অসুস্থ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দুদকে আসেন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। সকাল ১১টায় কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও পৌনে ১২টায় কমিশনার (অনুসন্ধান) ম আছিয়া খাতুন আসেন।
উদ্ভূত পরিস্থিতিতে নতুন কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে কয়েকজন ডিজি ও দুদক সচিব বণিক বার্তাকে গতকাল বলেন, কমিশনের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা।










